Showing posts with label বহেড়ার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নিন. Show all posts
Showing posts with label বহেড়ার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নিন. Show all posts

Saturday, 27 January 2018

বহেড়ার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নিন

বহেড়া,herbalplant-news.blogspot.com

বহেড়া এক ধরনের ঔষধি ফল। এর বৈজ্ঞানিক নাম "Terminali belerica" এই ফলের আরেক নাম বিভিতকি, তবে বহেড়া নামেই বেশি পরিচিত। এই গাছের জন্ম ভারতবর্ষে। কথিত আছে,হিন্দু ধর্মের দেবরাজ ইন্দ্র অমৃতের সন্ধানে যখন সমুদ্র মত্থন করেছিলেন,সেই সময় এক ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায়। আর সেই অমৃতের ফোঁটা হতেই বহেড়া গাছের জন্ম। বাংলাদেশের বনাঞ্চল গ্রামে এই গাছের দেখা মেলে। বহেড়া গাছ ১৫-২৫ ফুট পর্যন্ত লম্বা হয়। এর বাকল ধূসর ছাই রঙের। পাতা কাঁঠাল পাতার মতো মোটা, লম্বায় প্রায় ইঞ্চি। এর ফুল ডিম্বাকৃতির প্রায় ইঞ্চির মতো লম্বা। কাঁচা পাকা বহেড়া ফলের রঙ সবুজ থাকে। পেকে গেলে লাল যার। পর শুকিয়ে ক্রমশ বাদামী। ফলের বাইরের আবরন মসৃণ শক্ত এবং ভেতরে একটি মাত্র শক্ত বীজ থাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ভেতর এর ফল পেকে যায়


বহেড়া গাছ,allnews-zone.blogspot.com

বহেড়া ফল উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ঔষধ হিশেবে ব্যবহার হয়ে আসছে। কথিত আছে, প্রতিদিন বহেড়া ফল ভিজানো এক কাপ পানি খেলে দীর্ঘজীবী হওয়া যায়। বহেড়া বিশেষ ভাবে পরিশোধিত হয়ে এর ফল, বীজ বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে চিকিৎসায় ব্যবহার হয়। আসুন, জেনে নেয়া যাক বহেড়া ফলের ঔষধি গুন গুলো-
·         শ্বেতী রোগ-
বহেড়ার বিচির শাঁসের তেল বের করে নিয়মিত শ্বেতীর উপর লাগালে অল্প দিনেই গায়ের রঙ স্বাভাবিক হবে
·         আমাশয়-
রক্ত আমাশয় হলে প্রতিদিন পানির সাথে বহেড়া ফলের চূর্ণ মিশিয়ে পান করলে আমাশয় ভালো হয়ে যাবে
·         অকালে চুল পাকা-
অনেকেই আছে যাদের অকালে চুল পেকে যায়। বহেড়া ফলের বিচি বাদ দিয়ে শুধু খোসা নিয়ে পানি দিয়ে ভালো ভাবে মসৃণ করে বাটুন ,এবার বাটা মিশ্রণটি এক কাপ পানিতে গুলে সেই পানি ছেঁকে নিন।এবার সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত করলে উপকার পাওয়া যাবে
·         কফ-
আধা চা চামচ বহেড়া চূর্ণ ঘি একসাথে গরম করে তার সাথে মধু মিশিয়ে চেটে খেলে কফের সমস্যা কমে যায়

·         অকালে টাক পড়া-
যাদের মাথায় অকালে টাক পড়েছে তারা বহেড়ার বিচির শাঁস অল্প পানিতে মিহি করে বেটে টাকে লাগালে উপকার পাওয়া যায়
·         ফুলো কমানোর জন্য-
শরীরেরে কোন স্থানে ফুলে গেলে বহেড়ার ছাল বেটে একটু গরম করে নিয়ে ফুলো জায়গায় প্রলেপ দিলে ফুলো কমে যাবে


বাসক পাতার উপকারিতা

বাসক বোটানিকাল নাম:  Adhatoda vasica পরিবার:  Acanthaceae ব্যবহৃত অংশ: পাতা ,  শিকড় ,  ফুল ও বাকল বাসক পাতার মধ্যে  Quinazoline ...