Showing posts with label স্টেভিয়া গাছের উপকারিতা এবং ঔষুধি গুনাগুন. Show all posts
Showing posts with label স্টেভিয়া গাছের উপকারিতা এবং ঔষুধি গুনাগুন. Show all posts

Sunday, 28 January 2018

স্টেভিয়া (STEVIA)-Medicine for Diabetic Patient


stevia,herbalplant-news.blogspot.com

স্টেভিয়া একটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম যেটা ন্যাচারাল সুইটেনার হিসাবে পরিচিত। এই গাছের পাতায় আছে এক ধরনের মিষ্টি গ্লাইকোসাইডস্, যেটা খাবার চিনি সুক্রোস থেকে ৩০ থেকে ৪৫ গুন বেশী মিষ্টি এবং ক্যালোরীর পরিমান শুন্য। এটি ক্যালোরী শুন্য হওয়ার কারন হলো এটি সুক্রোস এর মত স্টোমাকে ডাইজেস্ট হতে পারে না। উপরন্ত, স্টেভিয়া অন্যান্য কৃত্রিম মিষ্টি থেকে আলাদা। কৃত্রিম মিষ্টি যেমন সাইক্ল্যামেট, স্যাকারিন কিনা সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারক।
স্টেভিয়ার আদি নিবাস প্যারাগুয়ে। খাদ্যদ্রব্য মিষ্টি করতে জাপানে ৪০ বছর ধরে স্টেভিয়া ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশ এই স্টেভিয়াকে বিভিন্ন ফর্মে ব্যবহার করছে।
ইচ্ছে করলে আপনি বাসার টবে গাছ লাগাতে পারেন। হয়তো আরও অনেক জায়গায় পাওয়া যায়। স্টেভিয়ার প্রাপ্ত বয়ষ্ক পাতা ছিড়ে ভালভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে গুড়ো করে চায়ে মিলিয়ে খেতে পারেন।
বিশেষ কার্যকারিতাঃ
১। ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে।
২। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে।
৩। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে।
৪। শরীরের সুস্থতা বজায় রাখে।
৫। ক্যালোরী বিহীন প্রাকৃতিক মিষ্টি, চিনির চেয়ে অধিক গুন বেশী মিষ্টি।
আশাকরি স্টেভিয়া সম্পর্কে সবাই আরো বেশী জানার চেষ্টা করবেন। প্রাথমিক তথ্য জানানোর জন্য এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। হয়তো কারো উপকারে আসতে পারে

বাসক পাতার উপকারিতা

বাসক বোটানিকাল নাম:  Adhatoda vasica পরিবার:  Acanthaceae ব্যবহৃত অংশ: পাতা ,  শিকড় ,  ফুল ও বাকল বাসক পাতার মধ্যে  Quinazoline ...