Sunday, 28 January 2018

প্রতিদিন মাত্র ১ টি এলাচ খাওয়ার উপকারিতা..জানলে আপনিও খাবেন?


এলাচ,herbalplant-news.blogspot.com

প্রতিদিন মাত্র টি এলাচ খাওয়ার উপকারিতা খাবার খেতে বসলে মুখে এলাচ চলে গেলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। মনে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই কি নয়? কিন্তু সত্যিই এই এলাচ রান্নাতে না ব্যবহার করলেই নয়
কারণ রান্নার স্বাদ গন্ধ বাড়ানো এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার ১০ টি শারীরিক সমস্যা দূরে রাখবে? অনেকেই হয়তো বিষয়টি জানেন না। কিন্তু প্রতিদিন মাত্র টি এলাচ খাওয়ার ফলে নানা রকম সমস্যার সমাধান পাবেন।
আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারী গুণ সম্পর্কে .
) এলাচ এবং আদা সমগোত্রীয়। আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন
) দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে
) রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এলাচের রক্ত পাতলা করার দারুণ গুনটি এই সমস্যা থেকে মুক্তি দেবে। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে
) এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম। দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে
) মুখে খুব বেশি দুর্গন্ধ হয়? একটি এলাচ নিয়ে চুষতে থাকুন। এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে
) নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস মুখের দুর্গন্ধের পাশাপাশি মাড়ির ইনফেকশন, মুখের ফোঁড়া সহ দাঁত মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে
) গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এলাচ দেহে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা প্রদান করে থাকে

) এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ, রিংকেল, ফ্রি র্যাহডিকেল ইত্যাদি পড়তে বাঁধা প্রদান করে। এলাচ ত্বকের ক্ষতি পূরণেও বেশ সহায়ক

স্টেভিয়া (STEVIA)-Medicine for Diabetic Patient


stevia,herbalplant-news.blogspot.com

স্টেভিয়া একটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম যেটা ন্যাচারাল সুইটেনার হিসাবে পরিচিত। এই গাছের পাতায় আছে এক ধরনের মিষ্টি গ্লাইকোসাইডস্, যেটা খাবার চিনি সুক্রোস থেকে ৩০ থেকে ৪৫ গুন বেশী মিষ্টি এবং ক্যালোরীর পরিমান শুন্য। এটি ক্যালোরী শুন্য হওয়ার কারন হলো এটি সুক্রোস এর মত স্টোমাকে ডাইজেস্ট হতে পারে না। উপরন্ত, স্টেভিয়া অন্যান্য কৃত্রিম মিষ্টি থেকে আলাদা। কৃত্রিম মিষ্টি যেমন সাইক্ল্যামেট, স্যাকারিন কিনা সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারক।
স্টেভিয়ার আদি নিবাস প্যারাগুয়ে। খাদ্যদ্রব্য মিষ্টি করতে জাপানে ৪০ বছর ধরে স্টেভিয়া ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশ এই স্টেভিয়াকে বিভিন্ন ফর্মে ব্যবহার করছে।
ইচ্ছে করলে আপনি বাসার টবে গাছ লাগাতে পারেন। হয়তো আরও অনেক জায়গায় পাওয়া যায়। স্টেভিয়ার প্রাপ্ত বয়ষ্ক পাতা ছিড়ে ভালভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে গুড়ো করে চায়ে মিলিয়ে খেতে পারেন।
বিশেষ কার্যকারিতাঃ
১। ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে।
২। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে।
৩। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে।
৪। শরীরের সুস্থতা বজায় রাখে।
৫। ক্যালোরী বিহীন প্রাকৃতিক মিষ্টি, চিনির চেয়ে অধিক গুন বেশী মিষ্টি।
আশাকরি স্টেভিয়া সম্পর্কে সবাই আরো বেশী জানার চেষ্টা করবেন। প্রাথমিক তথ্য জানানোর জন্য এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। হয়তো কারো উপকারে আসতে পারে

বাসক পাতার উপকারিতা

বাসক বোটানিকাল নাম:  Adhatoda vasica পরিবার:  Acanthaceae ব্যবহৃত অংশ: পাতা ,  শিকড় ,  ফুল ও বাকল বাসক পাতার মধ্যে  Quinazoline ...